Logo
শিরোনাম

মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম

প্রকাশিত:মঙ্গলবার ০৯ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদের সঙ্গে আলোচনার পর তিনি একথা বলেন।

মোমেন বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আব্দুল্লা শহীদ কোভিড মহামারির মধ্যে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছে। মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চার দিনের সফরে সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা এসেছেন।


আরও খবর