Logo
শিরোনাম

মৃত্যুর পরে প্রকাশ্যে এলো সুশান্তের লেখা শেষ চিঠি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত বছর ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছিল পুলিশ। গোটা বলিউডকে নাড়িয়ে দিয়েছিল সুশান্তের অকাল মৃত্যু। মৃত্যুর ৭ মাস কেটে গেছে। কিন্তু এখনো তার মৃত্যুর রহস্য রহস্যই রয়ে গেছে। একটুও ধোঁয়াশা কাটেনি।

এবার প্রয়াত অভিনেতার হাতে লেখা চিঠি প্রকাশ করেছেন তার বড় বোন শ্বেতা সিং কীর্তি। মঙ্গলবার (১২ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে সুশান্তের শেষ চিঠিটি শেয়ার করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ভাইয়ের লেখা চিন্তা অনেক গভীর। শেষে লাভ ইমোজি দিয়ে লিখেন  ফর এভারসুশান্ত।

সুশান্তের চিঠি শেয়ার করার পর স্মৃতিকাতর হয়ে পড়েছেন তার ভক্তরা। পোস্টের কমেন্টসগুলো দেখে তারই ধারণা পাওয়া যায়। প্রায় কমেন্টসে লাভ ইমোজি দেয়া। পাশাপাশি অনেকেই লিখেছেন, সুশান্ত আমরা তোমাকে মিস করি।

এদিকে সুশান্তের মৃত্যর পর তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতারে করেছিল পুলিশ। এ সময় তার বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়েছিল। মাদক রাখার অভিযোগে জেলেও যেতে হয়েছিল রিয়া ও তার ভাইকে।

২৮ দিন মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দি থাকার পর ভাইসহ সাময়িক মুক্তি পান রিয়া চক্রবর্তী। বেরিয়ে এসে মুম্বাইয়ে বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন তারা। ওই ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।


আরও খবর