Logo
শিরোনাম

মোহাম্মদপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মোহাম্মদপুরের অস্ত্র, গোলাবারুদ এবং মাদকসহ ছয় জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের মধ্যে রয়েছে মোশারফ বাহিনীর মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে লম্বু মোশারফ ওরফে গলাকাটা মোশারফ ওরফে গাংচিল মোশারফকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার ৫ সহযোগীসহ মোট ৬ জনকে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


আরও খবর