Logo
শিরোনাম

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

প্রকাশিত:মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার স্বপ্নধারা হাউজিংয়ে নির্মাণাধীন ১৫ তলা ভবন থেকে পড়ে আফজাল (২২) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

ঠিকাদার আশিক বলেন, সকালে মোহাম্মদপুরের বসিলায় একটি নির্মাণাধীন ভবনের ১৫ তলায় কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হন আফজাল। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


আরও খবর