Logo
শিরোনাম

মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এতে দেখা যায়, পান ব্যবসায়ী দরিদ্র মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়ার মোবাইলে ফয়েজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৯ দিন আগে তার ঘর থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল চুরি হয়ে যায়।

যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরীব মানুষ সামান্য পানের দোকানদার মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছে মতো গালিগালাজ করেছি। মোবাইল দুটি হারিয়ে আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আমি বলতে পারব না। মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও উদ্ধারের চেষ্টা করছি।


আরও খবর