Logo
শিরোনাম

মন্ত্রিসভার বৈঠকে চার আইনের চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর খসড়াসহ চারটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদন দেওয়া অন্য আইনগুলো হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, সরকারি ঋণ আইন ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন ২০২১।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের  সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী  ভিডিও কনফারেন্সে গণভবন থেকে এ বৈঠকে যোগ দেন।


আরও খবর