
পার্লামেন্টের
নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশনের মধ্যেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের
প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার (০৯ এপ্রিল) পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯টার
দিকে বিশেষ বৈঠক ডেকেছেন তিনি। সূত্রের বরাতে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও
নিউজ।
বৈঠকে সভপতিত্ব
করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র
জানিয়েছে। এমন সময় মন্ত্রিসভা বিশেষ বৈঠক ডেকেছেন, যখন তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা
প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হতে যাচ্ছে।
তার সরকারের বিরুদ্ধে
বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর হতে যাওয়া ভোটাভুটিকে 'বিদেশি ষড়যন্ত্র' আখ্যায়িত
করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খানের ভাগ নির্ধারণে শনিবার সকাল সাড়ে ১০টায়
পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়।
ইমরান খানের বিরুদ্ধে
আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর রাত সাড়ে ৮টার দিকে ভোটাভুটি হতে পারে বলে জানা
গেছে।

