Logo
শিরোনাম

মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত:শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে শিশুসহ তিনজন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা জেলার লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি মহিতুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল করিম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


আরও খবর