Logo
শিরোনাম

মঙ্গল-বুধবারের মধ্যে বেসরকারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

প্রকাশিত:সোমবার ২৮ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামীকাল বা পরদিনের মধ্যে (মঙ্গল-বুধবার) মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে।  পরবর্তী এক মাসের মধ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্দেশনা দেওয়া হবে।  শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম গণমাধ্যমকে বলেন, আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এখন আর ৫৪ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বাধা রইল না।  নিয়ম মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত শূন্য আসনে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সচিব আরও বলেন, গত একমাস আগে নিয়োগের আবেদন কার্যক্রম শেষ হয়েছে।  ফল প্রকাশসহ পরবর্তী সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।  মঙ্গলবার রাতে অথবা বুধবার দুপুরের মধ্যে আবেদনকারী শিক্ষকদের মধ্যে মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে। 

এনটিআরসিএর ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা বাড়ানো হবে জানিয়ে সচিব বলেন, করোনা পরিস্থিতির কারণে অন্যান্য সময়ে যোগদানের জন্য ১৫ দিন সময় দেয়া হলেও এবার তা এক মাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার কোনো মেরিট লিস্ট থাকছে না বলে নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে সে পদটি শূন্য থাকবে।


আরও খবর