Logo
শিরোনাম

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৪ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১২ জন।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষায় আরও ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৫৩ জন।


আরও খবর