Logo
শিরোনাম

মিয়ানমারের ৭৪তম স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

প্রকাশিত:মঙ্গলবার ০৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিবেশী দেশ মিয়ানমারের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিয়ানমারের জনগণকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবসনে আমরা আগ্রহী।

প্রসঙ্গত, ২০২২ সালের নতুন বছরে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপহারও পাঠিয়েছেন।


আরও খবর