Logo
শিরোনাম

‘মিয়ানমার থেকে অস্ত্র-মানব পাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে’

প্রকাশিত:মঙ্গলবার ০৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সেসময় মন্ত্রী আরোও বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে সকল ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিলো, কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

সিলেটের কোনো উন্নয়ন যাতে আটকে না যায়, সে বিষয়ে স্থানীয় নেতাদেরও দৃষ্টি রাখার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।


আরও খবর