Logo
শিরোনাম

মিতু হত্যায় আসামি হলেন বাবুল আক্তার

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাহমুদা আক্তার মিতু হত্যার নতুন মামলায় এক নম্বর আসামি করে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পাঁচলাইশ থানার মামলা নম্বর: ৫

আগে থেকে পিবিআই এর হেফাজতে থাকা বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠাবে বলে সূত্র নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১০ মে) মামলার বাদি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে। মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন পিবিআইর এক কর্মকর্তা।


আরও খবর