Logo
শিরোনাম

মিথিলার নতুন সিনেমা অক্টোবরে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাস দুই বাংলার অভিনেত্রী মিথিলাকে তার অফিসিয়াল কাজে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে। তিনি ব্র্যাক-এ দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন। যে কারণে অভিনয়ে চাইলেই নিয়মিত থাকা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে- বাংলাদেশে অমানুষ এবং কলকাতায় আয় খুকু আয়

মূলত অমানুষ সিনেমা মুক্তির মধ্য দিয়েই সিনেমায় অভিষেক হলো মিথিলার। এই দুটি সিনেমার মুক্তির সময় তিনি দেশের বাইরে অর্থাৎ তানজানিয়ায় ছিলেন। যে কারণে কোনো সিনেমাই প্রচারণার সময় মিথিলা থাকতে পারেননি। কদিন আগে তানজানিয়া থেকে কলকাতায় গিয়েছিলেন।

মিথিলা জানান, এরই মধ্যে তিনি আবারও তানজানিয়াতে গেছেন। সেখান থেকে আগস্টে ঢাকায় এলেও অক্টোবরের আগে নতুন সিনেমায় তার কাজ করা হয়ে উঠছে না। আগামী অক্টোবরে মিথিলা লুবনা শারমিনের পরিচালনায় নলিয়া ছড়ির সোনার পাহাড় সিনেমায় অভিনয় করবেন। আগামী অক্টোবরের আগে আমার কোনো সিডিউল নেই সিনেমায় কাজ করার। পরিচালক জেনে বুঝেই আমার সিডিউল নিয়েছেন আগামী অক্টোবরে। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আশা করছি কাজটিও বেশ যত্ন নিয়েই হবে।

এদিকে তানজানিয়াতে যাওয়ার আগে মিথিলা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজল রেখা সিনেমার কাজে অংশ নিয়েছেন। এতে মিথিলা কংকন দাসী চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে তিনি অনবদ্য অভিনয় করেছেন, আর তা জানা যায় এতে মিথিলার সঙ্গে যারা সহশিল্পী হিসেবে কাজ করেছেন তাদের কাছ থেকে। পেশাগতভাবে মূলত মিথিলা ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। কলকাতায় তার শেষ হয়ে যাওয়া সিনেমাগুলো হচ্ছে রাজশী দের মায়া ও অরুনাভ খাসনবিশের নীতিশ্রাস্ত্র। এই দুটি সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়। এই দুটি সিনেমা নিয়েও ভীষণ আশাবাদী মিথিলা।


আরও খবর