Logo
শিরোনাম

মিথিলা যখন কঙ্কণ দাসী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্মাতা গিয়াস উদ্দীন সেলিমের সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিল মিথিলার। সেলিমও জানতেন সে কথা। তাই কাজল রেখার কাস্টিং করার সময় মাথায় রেখেছিলেন মিথিলার নাম। বেশ আগে কাজল রেখার গল্প নিয়ে যখন আলোচনা হয়, তখন মিথিলা নায়িকার চরিত্র নয়, নেতিবাচক চরিত্রটিই পছন্দ করেছিলেন। কাজল রেখায় কঙ্কণ দাসী তাঁর নাম।

মৈমনসিংহ গীতিকার এই গল্পের বয়স প্রায় ৪০০ বছর। এত পুরোনো গল্প নিয়ে সিনেমা বানানো বেশ ব্যয়সাপেক্ষ। চরিত্রের লুক, লোকেশন, পোশাক, সেটএসবে নিখুঁতভাবে পুরোনো সময়টি ফুটিয়ে তুলতে গেলে বড় আয়োজন লাগে। কাজল রেখা করতে গিয়ে গিয়াস উদ্দীন সেলিম তাই অর্থসংকটে পড়ে কয়েকবার পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি অবশেষে শুটিংয়ের মুখ দেখল। নেত্রকোনার দুর্গাপুরে বর্তমানে কাজল রেখার শুটিং চলছে। পর্দার কঙ্কণ দাসী হতে মিথিলা তাই এখন আছেন সেখানেই। এর আগে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী।

মিথিলা বলেন, কঙ্কণ বেশ শক্তিশালী চরিত্র। আমি যেমন নই, তেমন একটি চরিত্র। খুবই পছন্দ হয়েছে আমার। চরিত্রের মধ্যে অনেক কিছু ফ্যান্টাসির মতো মনে হবে। আবার আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গেও মানিয়ে রান করবে গল্পটি।

কাজল রেখার শুটিং শেষে আগামী সপ্তাহে এক মাসের জন্য তানজানিয়া ও কেনিয়ায় যাবেন মিথিলা। পরের মাসে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে বঙ্গ সম্মেলনে মিথিলা অভিনীত রাজর্ষি দের সিনেমা মায়ার প্রিমিয়ার হবে। অভিনেত্রী জানিয়েছেন, তার আগেই টালিউডে অভিষেক হবে মিথিলার। শৌভিক কুণ্ডু পরিচালিত আয় খুকু আয় সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন মিথিলা। আগামী ১৭ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।


আরও খবর