Logo
শিরোনাম

মিশরে বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিশরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৬ জন। শনিবার (১২ নভেম্বর) মিশরের উত্তরাঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। খবর রয়টার্স।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ৩৫ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে যায়।

এর আগে ১৯ জুলাই দেশটির মিনায়া শহরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়।


আরও খবর