Logo
শিরোনাম

মিশা-জায়েদের বিরুদ্ধে মামলা করবো : আলমগীর

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিশা-জায়েদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করবেন বলে জানালেন বিশিষ্ট অভিনেতা আলমগীর। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদের পরিচিতি সভায় বক্তব্য দেয়ার সময় একথা জানান তিনি।

আলমগীর বলেন, মিশা-জায়েদ প্যানেলের সাংগঠনিক সম্পাদককে দেখলাম ফাইল তুলে দেখাচ্ছে আর বলছে, দেখুন এখানে নায়ক আলমগীর ভাইয়ের স্বাক্ষর আছে। ওই ফাইলটা আমি একটু দেখতে চাই। তারা হয়তো ফটোকপির মতো কিছু একটা করেছে, আমি এখনও জানি না তারা কি করেছে। আর আমি এটার জন্য ওদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করবো।

আলমগীর আরও বলেন, ওরা সব সময় প্রশাসনের ভয় দেখাচ্ছে আমাদের। অনেক সময় মিথ্যা কথা বলছে, বাজে কথাও বলছে, এবার বোধ হয় একটু ভুল করেছে। এ বিষয়ে আমি নায়ক উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি এর অ্যাকশন নেবো। দরকার হলে একা নেবো।

অভিযোগ উঠে, মিশা-জায়েদ কমিটি ১৮৪ জনের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তবে মিশা-জায়েদ দাবি করেন, তাদের একক সিদ্ধান্তে এটি হয়নি। সমিতির ২১ জন কেবিনেট মেম্বার ও উপদেষ্টা কমিটির সম্মতিতেই বাদ দেওয়া হয়েছে ১৮৪ জনকে।

ওই উপদেষ্টা কমিটিতে ছিলেন চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, ফারুক ও ইলিয়াস কাঞ্চন। আর কেবিনেট সদস্য ছিলেন রিয়াজ ও নিপুণ। জায়েদের দাবি, ভোটার তালিকা থেকে তিনি একা কাউকে বাদ দেননি। সবার সিদ্ধান্তেই এটি করা হয়েছে। বাদ দেওয়ার ওই পেপারটিতে সবার স্বাক্ষরও রয়েছে।

সেই পেপারটি গত ২৩ জানুয়ারি মিশা-জায়েদ প্যানেল পরিচিত সভায় সবার সামনে তুলে ধরেন জায়েদ খান।

 

নিউজ ট্যাগ: নায়ক আলমগীর

আরও খবর