Logo
শিরোনাম

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখান এনআরএসসির

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি)। আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এনআরএসসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।’ তিনি বলেন, ‘সরকার থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করবে।’


আরও খবর