Logo
শিরোনাম

মেয়রের দায়িত্ব বুঝে নিলেন রেজাউল

প্রকাশিত:সোমবার ১৫ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন মো. রেজাউল করিম চৌধুরী। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব নেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সুধীসমাবেশে তিনি এ দায়িত্ব বুঝে নেন। পরে তিনি চসিক কার্যালয়ে প্রথমবারের মতো মেয়রের চেয়ারে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের জলাবদ্ধতা, যানজট, মশা নিধন, পরিচ্ছন্নতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। বক্তারা দায়িত্ব পালনের সময় চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। নগরের সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের বিষয়ে জোর দেন বক্তারা।

গত ২৭ জানুয়ারির নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি মেয়র ও কাউন্সিলররা শপথ নেন।


আরও খবর