Logo
শিরোনাম

মেয়ে হলে নাম রাখবেন ফারিশতা

প্রকাশিত:সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৪৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কদিন আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফলে আপাতত অনাগত সন্তানের কথা ভেবে নিজেকে বিশ্রামে রাখছেন তিনি। মাহির এমন সুসংবাদে আনন্দের বন্যা বইছে তার পরিবারেও। বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা মাহি। ছেলে হবে নাকি মেয়ে, এই পর্যায়ে এসে এটা জানা সম্ভব নয়। তবে মেয়ে হলে কি নাম রাখবেন তা এখুনি ঠিক করে ফেলেছেন পোড়ামন নায়িকা।

মাহি বলেন, আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ! আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই। মা হতে যাওয়ার অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।

মাহি অভিনীত নতুন সিনেমা যাও পাখি বলো তারের ট্রেলার মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মা হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন তিনি।

ফারিশতা নামে মাহি ও তার স্বামী রাকিব সরকারের একটি রেস্টুরেন্ট আছে। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার এগিয়ে তেলিপাড়া বাজারে নায়িকার ওই রেস্টুরেন্টটি। চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ফারিশতার নামেই মেয়ের নাম রাখার কথা জানালেন নায়িকা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

নিউজ ট্যাগ: মাহিয়া মাহি

আরও খবর