Logo
শিরোনাম

মেক্সিকোতে বন্দুক হামলা, একই পরিবারের ৮ সদস্য নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির একটি বাড়িতে বন্দুক হামলায় ছয় নারীসহ ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে।  কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেক্সিকো সিটি রাজ্যের প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর উত্তরে তুলতেপেক পৌরসভায় গুলিতে ছয় নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে স্থানীয় গণমাধ্যম বলছে নিহতেরা একই পরিবারের সদস্য।

বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর মেক্সিকো ২০০৬ সাল থেকে গ্যাং-সম্পর্কিত হামলা বেড়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মেক্সিকোতো ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন।

নিউজ ট্যাগ: বন্দুক হামলা

আরও খবর