Logo
শিরোনাম

মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেহেরপুরে নতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে, দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর