Logo
শিরোনাম

মেহেদি দিয়ে হাতের লেখার কারণ জানালেন পরীমনি

প্রকাশিত:বুধবার ০১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাশিমপুরের মহিলা কারাগার থেকে বের গাড়িতে তোলা ছবিতে পরীমনির হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ।  এই লেখা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনার ঝড়

কেন পরীমনি এ কথা লিখলেন আর কাদের ইঙ্গিত করে লিখেছেন তার কারণ নিজেই জানিয়েছেন পরীমনি।

গণমাধ্যমকে পরীমনি জানান, যারা বিচ তাদের উদ্দেশ্যে এমন কথা বলেছি। লেখাটা পড়ে যাদের মনে হবে, আল্লাহ, আমাকে নিয়ে এটা লিখল- তাদের উদ্দেশ্যেই এই লেখা।

পরীমনি আরও বলেন, ওদের তালিকা তো আমি নাম ধরে বলতে পারব না। আমাকে আটক, গ্রেপ্তার এবং কারাগারে নিয়ে যাওয়ার পর তাদের জীবন সার্থক মনে হয়েছে। কেউ কেউ তো খুশিতে নাচাও শুরু করেছে। যেই আমি ফিরে আসছি, অনেকে আবার মিস ইউ, লাভ ইউ বলা শুরু করছে। এই ধরনের ভালোবাসা আমার দরকার নাই। আমি তাদেরকেই বলেছি, তোমরা আমাকে ভালোবাইসো না। আমি যাদের জন্য পরীমনি, যারা সত্যি সত্যি আমাকে অন্তরের মধ্যে বসিয়ে রাখছে, তাদের আমি সব সময় ভালোবাসি। 


আরও খবর