Logo
শিরোনাম

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত:শুক্রবার ০২ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ৫৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে শুরু হয়েছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টায় দেশের ৫৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে।

করোনা সংক্রমণরোধে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে নির্দিষ্ট সময়ের পূর্বেই শিক্ষার্থীরা স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা।

কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানটাইজার দেওয়া হচ্ছে। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধিও।

ঢাকা কলেজ কেন্দ্রের পরীক্ষাবিষয়ক কর্মকর্তা অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি এবং কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষণ শেষে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। কেন্দ্রের ভেতরে যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়টিও তদারকি করা হচ্ছে।


আরও খবর