Logo
শিরোনাম

মধ্যপ্রাচ্যে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো আট দেশ

প্রকাশিত:শনিবার ০২ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এতে ইরানের পাশাপাশি প্রতিবেশী বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং আফগানিস্তানও কেঁপে উঠেছিল বলে জানিয়েছে ইউএসজিএসসি।

স্থানীয় সময় শনিবার (২ জুলাই) ভোররাতে দেশটির হরমোজগান প্রদেশে আঘাত হানে এ ভূকম্পন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটিতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। হরমোজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদেহ বলেছেন, দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমরা তিনজন নিহত ও আটজন আহত হওয়ার খবর পেয়েছি।


আরও খবর