Logo
শিরোনাম

মদ বিয়ারসহ যেসব পণ্যের দাম বাড়বে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মদ-বিয়ার এ জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। তাই মদ-বিয়ারের দাম আগামীতে বাড়তে পারে

নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী।

এই বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। তাতে সেসব পণ্যের দাম বাড়তে পারে।

মদ-বিয়ার: মদ-বিয়ার এ জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। তাই মদ-বিয়ারের দাম আগামীতে বাড়তে পারে।

সিগারেট: এবার প্রিমিয়াম কোয়ালিটির সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। তাই এ ধরনের সিগারেটের দাম বাড়তে পারে।

টাইলস ও স্যানিটারিওয়্যার: এসব পণ্যের পরিবেশক ও ডিলারদের নিট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে টাইলস ও স্যানিটারিওয়্যারের দাম কিছুটা বাড়তে পারে।

থিম পার্কের রাইড: এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইডসামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে খরচ বাড়তে পারে শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪