Logo
শিরোনাম

মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে শিশুর আত্মহত্যা

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শনির আখড়ার গোয়ালবাড়ি এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে মোসা. মিম (১২) নামের এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মাজহারুল ইসলাম বলেন, ছোট একটা বিষয়ে তার মা একটু রাগারাগি করে। পরে সে ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান, আমার ভাগ্নি আর বেঁচে নেই।

তিনি জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বর সিগুরা গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কদমতলী থানায় বিষয়টি জানানো হয়েছে।

নিউজ ট্যাগ: শিশুর আত্মহত্যা

আরও খবর