Logo
শিরোনাম

মাশরাফির পায়ে ২৭ সেলাই

প্রকাশিত:রবিবার ০৮ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৭ মে) নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

জানা গেছে, এই দুর্ঘটনার পর মাশরাফিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


আরও খবর