Logo
শিরোনাম

মারিউপোলে হাজারের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ, দাবি রাশিয়ার

প্রকাশিত:বুধবার ১৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে ১ হাজার ২৬ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে কোনও তথ্য তার কাছে নেই।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীতে কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ধারণা করা হচ্ছে, শহরটি দখলের দ্বারপ্রান্তে রয়েছে রাশিয়া। ইলিচ আয়রন ও স্টিল কারখানার কাছে ৩৬তম মেরিন ব্রিগেডের সদস্যরা আত্মসমর্পণ করেছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দার মতুজিয়ানিক জানান, এই বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনও তথ্য নেই।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক শীর্ষ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, শহরের প্রতিরক্ষা বাড়ানো ও শক্তিশালী করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে মারিউপোলের ডেপুটি মেয়র একটি ফেসবুক পোস্টকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই পোস্টে বলা হয়েছিল, ইউক্রেনীয় সেনাদের গোলাবারুদ ফুরিয়ে গেছে এবং সহায়তা পাচ্ছে না।


আরও খবর