Logo
শিরোনাম

মার্গট রবির পারিশ্রমিকে রেকর্ড

প্রকাশিত:শুক্রবার ১৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মার্গট রবি। টেলিভিশন দিয়েই তার ক্যারিয়ার শুরু হয়। তার ভক্তদের জন্য দারুণ খবর আবারও অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সোপ অপেরা নেইবারসর শেষ পর্বে অভিনয় করবেন তিনি। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সোপটির ৩২৭টি পর্বে অভিনয় করেছিলেন তিনি। হলিউডে ২০১৩ সালে তার অভিষেক হয়। তার প্রথম চলচ্চিত্র হচ্ছে রিচার্ড কার্টিসের রোমান্টিক কমেডি ছবি এ্যাবাউট টাইম। একই বছর তিনি মার্টিন স্কোরসেজির জীবনী নিয়ে নির্মিত দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট সিনেমাতে অভিনয় করেন। এরপর তাকে রোমান্টিক সিনেমা ফোকাস-এ দেখা যায়। তবে তার অভিনীত সুইসাইড স্কোয়াড সিনেমাটি মুক্তি পাওয়ার পরে ক্রমান্বয়ে জনপ্রিয়তা বাড়তে থাকে। এটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র যা ডিসি কমিক্সের একই নামের সুপারভিলেনের দলের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

চলচ্চিত্রে, এ্যামান্ডা ওয়্যালারের নেতৃত্বে পরিচালিত গুপ্ত সরকারী সংস্থা কর্তৃক জেলবন্দী সুপারভিলেনদের একত্রিত করা হয় যেন তারা ব্ল্যাক অপস. অভিযান নস্যাৎ করার মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে যার বিনিময়ে তাদের সাজা হ্রাস পাবে। তার জনপ্রিয় সিনেমার তালিকায় আরও আছে ওয়ান্স আপন আ টাইম ইন সিনেমাটিও। তিনি ছাড়াও এতে আরও অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১৯ সালের ২১ মে কান চলচ্চিত্র উৎসবে।

এরপর ২০১৯ সালের ২৬ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এ হলিকন্যা ম্যারি কুইন অফ স্কটস সিনেমায় রানী এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৭ সালে তিনি ফিগার স্কেচার টোনিয়া হার্ডিং-এর জীবনীনির্ভর আই, টোনিয়া চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সমাদৃত হন। একইসঙ্গে ৭৫তম গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ কমেডি চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। পাশাপাশি তিনি ২০১৭ সালে টাইম সাময়িকীর শীর্ষ ১০০ তালিকায় স্থান করে নেন। ক্যারিয়ারে এ হলিকন্যা অনেক খ্যাতিই অর্জন করছেন। এবার পারিশ্রমিক নিয়েও নতুন রেকর্ড করলেন তিনি। এক সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ডলার। ৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রীর এই পারিশ্রমিক এই সময়ের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি। তাঁর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাতে অভিনয়ের জন্য এ পারিশ্রমিক নিয়েছেন। কিছুদিন আগেই অন্তর্জালে ঝড় তোলে মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক কমেডি বারবিতে রায়ান গসলিংয়ের লুক। ২০২৩ সালে ২১ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে চমকের সেখানেই শেষ নয়।  সে চমক দেখালেন অভিনেত্রী মার্গট রবি। লুক দিয়ে নয়, পারিশ্রমিক দিয়ে।

ছবিতে বারবি চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যারাইটি। সেখানেই উঠে এসেছে রবির পারিশ্রমিকের বিষয়টি। ২০২০ সালে বার্ডস অব প্রে হিট হওয়ার পরেই নিজের পারিশ্রমিক ১ কোটি ডলার থেকে বাড়িয়ে ১ কোটি ২৫ লাখ করেছেন অভিনেত্রী। বারবির জন্য সহ-অভিনেতা রায়ান গসলিং পেয়েছেন রবির সমান পারিশ্রমিক।

নিউজ ট্যাগ: মার্গট রবি

আরও খবর