Logo
শিরোনাম

মানিকনগর বস্তিতে ভয়াবহ আগুন

প্রকাশিত:রবিবার ২১ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ৩ টার দিকের এই আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ শুনে ফায়ার সার্ভিসের ৬ টায় ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে।

তথ্য মতে, ফায়ার সার্ভিস এর ধারণা এটি একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের আরো বেশ কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় সমষ্টিগত ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হতে পারে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিসের সদস্যরা।


আরও খবর