Logo
শিরোনাম

মানবপাচার মামলায় সংগীতশিল্পী ইভার জামিন

প্রকাশিত:বুধবার ২৯ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানবপাচারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সংগীতশিল্পী ইভা আরমান (ইভা রহমান)।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চে তার জামিন মঞ্জুর করেন। ছয় সপ্তাহ পরে নারী ও শিশু আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ইভা আরমানের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ইভা আরমানের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী। এবিএম আলতাফ হোসেন বলেন, সম্প্রতি গুলশান থানায় ইভা আরমানের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়। এ মামলার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তাদের বিচ্ছেদের পর এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না ইভা। এরপর সোহেল আরমান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে তিনি নিজেকে ইভা আরমান নামে পরিচয় দেন।

নিউজ ট্যাগ: ইভা রহমান

আরও খবর