Logo
শিরোনাম

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

প্রকাশিত:সোমবার ২১ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ৩১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে সেলাঙ্গর প্রদেশের মুকিম, ডেংকিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইডে  অভিবাসন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। এদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়া, ৮ জন মিয়ানমার (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনাম ও দুইজন ভারতের নাগরিক রয়েছেন। এদের বয়স ২০-৫০ বছরের মধ্যে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ জানান, ১৮৯ জন কর্মকর্তাদের স্বমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ৭১৫ জন অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

তিনি জানান, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপনে অভিযান পরিচালনা করা হয়। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) লকডাউন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) বিধিনিষেধ না মেনে, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছেন অভিবাসীরা।

দাউদ জানান, আটকদের প্রথমে করোনা টেস্ট করা হবে। পরে তাদের সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। এরপর তদন্ত করা হবে।


আরও খবর