Logo
শিরোনাম

মালাইকার সঙ্গে নোরার তুলনা

প্রকাশিত:শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউড তারকা মালাইকা অরোরার নতুন শো মুভিং ইন উইথ মালাইকা। শুরু থেকেই আলোচনায় ছাঁইয়া ছাঁইয়া গার্লের এ শো-টি। মজার ব্যাপার হলো এই শোতে তিনি কখনো অর্জুন কাপুরের সঙ্গে যৌন জীবন নিয়ে মুখ খুলেছেন, কখনো আবার নিজের বোনকে নিয়েই ঠাট্টা করেছেন। এসব তো পুরোনো খবর, নতুন খবর হলো এবার এই শোতে মালাইকার মুখোমুখি হয়েছেন এসময়ের জনপ্রিয় ও আলোচিত বেলি ড্যান্সার নোরা ফাতেহি। দুই প্রজন্মের আলোচিত দুই নৃত্যশিল্পী। এই শোয়ে আসার পর থেকেই সবাই মালাইকার সঙ্গে তুলনা করছেন নোরার।

তবে এ ব্যাপারে নোরা বলেন, মালাইকা বলিউডের স্বর্ণযুগের সময় যে কাজগুলো করেছেন, সেগুলো আমি কোনো দিনই করতে পারব না। আমরা সেই স্বর্ণযুগ নিয়ে সবসময়ই আলোচনা করি, আজকের সময় নিয়ে কখনোই আলোচনা করি না। তাই তোমার সঙ্গে আমাকে নিয়ে তুলনা শুধু তোমার নয়, আমার জন্যও অসম্মানজনক। এক্ষেত্রে আমি যেটা করছি, সেই কাজকেও ছোট করা হয়।

নোরার কথায় সম্মতি প্রকাশ করে মালাইকা বলেন, হ্যাঁ, আমিও এই তুলনার বিষয়টি খেয়াল করেছি। যে শোতে তোমাকে ডাকা হয়, সেখানে আমাকেও ডেকে পাঠানো হয়। এটা আমাদের মধ্যে দ্বন্ধ লাগানোর চেষ্টা। তখন নোরা মালাইকাকে পাল্টা প্রশ্ন করেন, এটাতে তার কখনো খারাপ লেগেছে কিনা? উত্তরে মালাইকা সম্মতি প্রকাশ করে বলেন, আমারও মনে হয়, এই কাজটা আমিও পেতে পারতাম, কিন্তু অন্যজন পেয়ে গেল। কেউ যদি বলে, তোমার থেকে ছোট কেউ তোমার থেকেও সুন্দর, তোমার থেকেও ভালো, তাহলে তো একটু খারাপ লাগেই।

তবে নোরার মতে, তিনি কখনো মালাইকার রাস্তায় আসতে চাননি, তিনি সবসময়ই নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চেয়েছেন।


আরও খবর