Logo
শিরোনাম

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান

প্রকাশিত:মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন সংগীতশিল্পী ইভা রহমান। শুধু বিচ্ছেদই নয়, এরই মধ্যে নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। বিয়ের বিষয়টি ইভা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, ইভার বরের নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে ইভা নিজেই জানান। এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে নতুন স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ইভা রাহমানকে শুভেচ্ছা জানান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

ইভা জানান, এখন থেকে আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ইভা আরমান

ইভা আরও জানান, একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।

ইভা রহমান এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। সেখান থেকে দুজনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। দীর্ঘদিন সংসার শেষে বিচ্ছেদ হয় তাদের।



আরও খবর