Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৩

প্রকাশিত:বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে হেরোইন-ফেনসিডিল ও অন্যান্য মাদকসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪৮৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১০৫৪৫ ইয়াবা বড়ি, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল। 

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮টি মামলা করা হয়েছে।


আরও খবর