Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে নয় হাজার ৮০৭ পিস ইয়াবা, ১৪১ গ্রাম ৩৬ পুরিয়া হেরোইন, তিন কেজি ৫৭০ গ্রাম গাঁজা, নেশাজাতীয় ১৫ অ্যাম্পুল ইনজেকশন ও ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর