Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে আটক ১৫৪

প্রকাশিত:বুধবার ০৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ১৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৭৫০.৫ গ্রাম ৬৮৬ পুরিয়া হেরোইন, ২৯৫৪ পিস ইয়াবা, ৩২ বোতল ফেনসিডিল, ৩৯ কেজি ২২০ গ্রাম ২৭৯ পুরিয়া গাঁজা ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  


আরও খবর