Logo
শিরোনাম

মাছ ধরায় আসক্ত, তাই স্বামীকে তালাক

প্রকাশিত:মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাছ ধরায় ব্যস্ত থাকায় স্বামীকে তালাক দিয়েছেন ঝাং নামের এক নারী। চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে এ ঘটনা ঘটে।

নিউজ-১৮ এর খবরে বলা হয়, পরিবারে সময় না দেওয়ায় স্বামী সানের সঙ্গে আর সংসার করতে চান না ঝাং। বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে। যখন আদালতে আইনি প্রক্রিয়া শুরু হয়, তখনো সান মাছ ধরায় ব্যস্ত ছিলেন।

আদালতে করা আবেদনে ঝাং জানিয়েছেন, ১০ বছরের সংসারজীবনে সান তাকে খুব কম সময় দিয়েছেন। এমনকি সন্তানদেরও সময় দেন না তার স্বামী। সানের একমাত্র ধ্যানজ্ঞান মাছ ধরা। মাছ ধরার পেছনে নিজের বেশির ভাগ সময় ব্যয় করেন তিনি। সংসার, স্ত্রী-সন্তানের প্রতি ভীষণ উদাসীন সান। এসব অভিযোগ তুলে সানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাং।

গতকাল সোমবার যখন আদালতে সান ও ঝাংয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, তখন সেখানে ঝাং একাই উপস্থিত হন। সান মাছ ধরায় ব্যস্ত ছিলেন। পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর তিনি আদালতে হাজির হন। স্ত্রীর অভিযোগের কারণে বেশ বিরক্ত হন সান এবং তিনি বিবাহবিচ্ছেদে রাজি হন।

নিউজ ট্যাগ: স্বামীকে তালাক

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩