Logo
শিরোনাম

মা হতে চলেছেন নেহা কক্কর

প্রকাশিত:মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্কর মা হতে চলেছেন, এমন গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি গায়িকার বেশ কিছু ছবি আবারও এ গুঞ্জনের আগুনে ঘি ঢালে।

কিছু দিন আগে জনসম্মুখে দেখা গেছে নেহাকে। সেখানে তিনি ওড়না দিয়ে পেট ঢাকার চেষ্টা করেন। এরপর গুঞ্জন আরও বাড়ে।

গায়িকা সম্প্রতি রিয়্যালিটি শো ড্যান্স দিওয়ানের তৃতীয় মৌসুমের মঞ্চে হাজির হয়েছিলেন। সেখানেই মুখ খোলেন অন্তঃসত্ত্বার গুঞ্জন নিয়ে। জানান, রোহনপ্রীত সিং ও তিনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা এখনও করেননি। তবে তিনি সন্তান নিতে চান। ওই শোর প্রতিযোগী গুঞ্জনের মতো বাচ্চা চান বলেও জানান নেহা। গুঞ্জনের নাচেও মুগ্ধ হন তিনি।

অনুষ্ঠানে লুঙ্গি ড্যান্সগানের তালে নেচে নজর কাড়েন গুঞ্জন। নেহা কক্করও ছোট্ট বাচ্চাটিকে প্রশংসায় ভাসান। বলেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। শুভ কামনা রইল। রোহু (রোহনপ্রীত) ও আমি এখনও সন্তান নেওয়ার কথা ভাবিনি। কিন্তু আমাদের যদি কখনও বাচ্চা হয়, আমরা চাইব বাচ্চাটা যেন গুঞ্জনের মতো হয়।

গত বছরের ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংকে বিয়ে করেন নেহা কক্কর। এর পর বেশ কয়েকবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে শিরোনাম হয়েছেন তিনি।

নিউজ ট্যাগ: নেহা কক্কর

আরও খবর