Logo
শিরোনাম

মা হচ্ছেন দীপিকা?

প্রকাশিত:সোমবার ০৯ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিয়ের বয়স সাড়ে তিন বছর। কিন্তু ভক্তরা এখনো কোনো সুখবর পাচ্ছে না। কবে মা হচ্ছেন দীপিকা পাডুকোন, কবে রণবীর সিং বাবা হচ্ছেন, এ নিয়ে বি-টাউনেও চর্চার শেষ নেই। এবার বুঝি সে অপেক্ষাও ফুরোনোর পালা! তবে কি মা হচ্ছেন দীপিকা?

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন, এরইমধ্যে ছেলে এবং মেয়ের নামের একটা তালিকা তৈরি করে ফেলেছেন তারা। তালিকায় ব্যতিক্রমী বা একটু অন্য রকমের সব নাম। নাম নিয়ে স্ত্রী দীপিকার সঙ্গে আলোচনাও করছেন রণবীর।

দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নতুন করে উসকে দিয়েছে রণবীরের একটি মন্তব্য। নিজের নতুন ছবি জয়েশভাই জোরদার-এর প্রচারে গিয়েছিলেন অভিনেতা। ছবির কেন্দ্রে কন্যাভ্রূণ হত্যা প্রতিরোধের বার্তা।

ওই সময়ই নায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল, দীপিকার সন্তান মেয়ে হলে কী নাম রাখবেন তারা। রণবীরের সাফ জবাব, নাম জিনিসটার ওপর আমার ভীষণ ঝোঁক। আমি আর দীপিকা তো আমাদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনাও করছি। পাছে ফাঁস হয়ে যায়, তাই আপাতত নামের তালিকা নিজেদের কাছেই গোপন রাখছেন এ তারকা দম্পতি।


আরও খবর