Logo
শিরোনাম

লস অ্যাঞ্জেলস থেকে অভিনেত্রীর মৃত্যুদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পরে হলিউড তারকা এরিন পার্লম্যানের মৃতদেহ মিলল লস অ্যাঞ্জেলসে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ চালাচ্ছিল পরিবার। আমেরিকান হাউসওয়াইফ, জেনারেল হস্পিটাল খ্যাত অভিনেত্রী এরিনের দেহ মেলে গত ১৮ ফেব্রুয়ারি।

এক সপ্তাহ আগে দুপুর বেলা লস অ্যাঞ্জেলসে শেষ বার দেখা গিয়েছিল এরিনকে। কিন্তু নিখোঁজ হওয়ার এবং মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। তদন্ত করছে লস অ্যাঞ্জেলস পুলিশ।

ইতিমধ্যে এরিনের স্বামী ভান্স স্মিথ ইনস্টাগ্রামে লিখেছেন, লিন্ডসেকে খুঁজে পাওয়া গিয়েছে। ও আর নেই। আমি ভেঙে পড়েছি মানসিক ভাবে। আগামী দিনে আরও যা তথ্য পাওয়া যাবে, সবাইকে জানাব। আমাদের পরিবারের এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।

লিন্ডসে নিখোঁজ হওয়ার পরে তাঁর তুতো বোন টুইট করে লিখেছিলেন, আমার তুতো বোন এরিন পার্লম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের সাহায্য দরকার। আমার কাকা পুরস্কার ঘোষণা করেছেন।

নিউজ ট্যাগ: এরিন পার্লম্যান

আরও খবর