Logo
শিরোনাম

লোহার পায়ের ভেতর থেকে দেড় কেজি গাঁজা জব্দ

প্রকাশিত:সোমবার ০৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ আকতার মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কৃত্রিম লোহার পায়ের ভেতর থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, গ্রেফতার ব্যক্তি কৃত্রিম লোহার পায়ের ভেতর ফাঁকা জায়গায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা বহন করছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।

নিউজ ট্যাগ: গাঁজা জব্দ

আরও খবর