Logo
শিরোনাম

লকডাউনের জন্য পেছালো গণটিকা ক্যাম্পেইন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লকডাউন বাড়ানোয় পেছানো হয়েছে গণটিকা ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৪ আগস্ট থেকে শুরু হবে গণটিকা। ৭ আগস্টে হবে পরীক্ষামূলক টিকা দান।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরও খবর