Logo
শিরোনাম

লকডাউনে খোলা থাকবে শিল্প কলকারখানা: ফরহাদ হোসেন

প্রকাশিত:শনিবার ০৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এক সপ্তাহের লকডাউনে খোলা থাকবে শিল্প কলকারখানা, চলবে শিফটিং ডিউটি। শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করছে। সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।


আরও খবর