Logo
শিরোনাম

লিটন-মঈন ঝড়ে খুলনাকে বড় টার্গেট দিল কুমিল্লা

প্রকাশিত:শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছক্কার ঝড় বইয়ে দিলেন মঈন আলী। ৩৫ বলে ৭৫ রান করার পথে ৯ ছয় ও এক চার মেরেছেন ইংলিশ অলরাউন্ডার।

কম যাননি লিটন দাশও। শুরুতেই বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ওপেনার-উইকেটরক্ষক ১৭ বলে ৪ চার ও ৩ ছয়ে করেন ৪১ রান। মঈন-লিটন দুজনের ঝড় থামান থিসারা পেরেরা।

তবে তার আগে কুমিল্লাকে বড় পুঁজির পথে নিয়ে যান এই দুই ব্যাটার। শুক্রবার বিপিএলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৮ রান করেছে কুমিল্লা। লিটন-মঈন ঝড় তুললেও এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৩৮ রান করেন ফাফ ডু প্লেসি।


আরও খবর