Logo
শিরোনাম

লাভিভে রাশিয়ার রকেট হামলায় ৫ জন নিহত

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রুশ রকেট হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে অন্তন ৫ জন নিহত হয়েছেন এবং শহরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৬ মার্চ) স্থানীয় সময় এ হামলা হয়। এমন খবর জানিয়েছে ডেইলি সাবা। লাভিভের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিস্কি বলেন, প্রথম রকেট হামলায় তাৎক্ষণিকভাবে ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘণ্টাখানেক পর আরও ৩ টি রকেট হামলা হয়।

এ নিয়ে লাভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, এটি দ্বিতীয় দফা রকেট হামলা। এই হামলায় ৫ জন নিহত হয়েছেন। তবে তারা বেসামরিক কিনা সেটি নিশ্চিত করতে পারেননি। পোল্যান্ডের রাজধানী থেকে লাভিভের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পোল্যান্ড সফর করছিলেন তখন এ হামলা হলো।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও সহযোগী দেশ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


আরও খবর