Logo
শিরোনাম

ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১৬

প্রকাশিত:শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কম্বোডিয়ায় ক্যাসিনো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড কমপক্ষে ১৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি কম্বোডিয়ান শহরের ক্যাসিনোতে এই অগ্নিকা- ও হতাহতের ঘটনা ঘটে। থাইল্যান্ডের সা কাইও প্রদেশে থাই হতাহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে সা কাইও প্রদেশের বিবৃতিতে হতাহতদের কোনো জাতীয়তা উল্লেখ করা হয়নি। কম্বোডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশটির থাই সীমান্তবর্তী পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনোতে গত বুধবার মধ্যরাতে আগুন লাগে। মূলত পোয়েপেট শহরের ক্যাসিনোগুলো প্রধানত থাই জুয়াড়িদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।


আরও খবর