Logo
শিরোনাম

ক্যাম্পাসে শাবি শিক্ষার্থী খুন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুলবুল নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন। ছুরিকাঘাত করে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে ক্যাম্পাসের গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী বুলবুল আহমদ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়।

শিক্ষার্থীরা জানিয়েছে- রাতে গাজীকালু টিলার উপর ওই শিক্ষার্থীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন শিক্ষার্থী। পরে তারা বিষয়টি প্রক্টরিয়াল বডি ও পুলিশকে অবগত করেন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন- কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত চলছে। আমরা কয়েকজন জিজ্ঞাসাবাদ করছি।


আরও খবর