Logo
শিরোনাম

কুসিক নির্বাচনে আ.লীগ থেকে মনোনয়ন পেলেন রিফাত

প্রকাশিত:শনিবার ১৪ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল ইক রিফাত।

শুক্রবার (১৩ মে) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় রিফাতকে মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১৭ মে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং ভোট হবে ১৫ জুন। এই সিটিতে ইভিএমে ভোট হবে।


আরও খবর